সন্ধ্যায় মাঠে নামবে রাজশাহী-রংপুর

111573_454ডেস্ক রিপোর্ট: অন্যবারের চেয়ে এবারের বিপিএল যে জমে উঠেছে তা ক্রিকেটারদের পারপরম্যান্সেই প্রমাণ মিলছে। এই ধরা যাক রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুনের কথা। এই টপঅর্ডার ব্যাটসম্যান সূচনাতেই রানে উজ্জ্বল ছিলেন। ৭ ম্যাচে তার সর্বোচ্চ রান ৬৪ ও ৬২। তার মতো রানে উজ্জ্বল ছিলেন রাজশাহী কিংসের সাব্বির রহমান। তিনি বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ১২২ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে এটিই নাকি সর্বোচ্চ রানের ইনিংস।

সোমবার সন্ধ্যায় আবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সাব্বিরের রাজশাহী ও মিথুনের রংপুর। এর আগে গত ২৫ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই দল দুইটি। সেই ম্যাচটি ছিল খুবই রোমাঞ্চকর। তবে ম্যাচে বৃথা গেল মিথুনের ৬৪ রানের ইনিংস। ভালো খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত রংপুর ১২ রানে হেরে গেলো রাজশাহীর কাছে। এখনো পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স। ৭ ম্যাচ খেলে ২ ম্যাচ হেরেছে।

৫ ম্যাচ জিতে পয়েন্ট তুলে নিয়েছে ১০। পয়েন্ট টেবিলে রাজশাহী রয়েছে ৫ নম্বরে। দলটি ৮ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে। পয়েন্ট অর্জন করেছে ৮। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন মোহাম্মদ শহিদ। গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি। তাই আগামী ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তার।

শহীদ জানান, ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছি। এখান দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এর পর রিহ্যাব শুরু হবে। নিউ জিল্যান্ড সিরিজের আশা ছাড়ছি না। আমার হাতে যথেষ্ট সময় আছে। সে লক্ষ্যেই আমি কাজ করব। ইংল্যান্ড সিরিজ মিস হয়েছে নিউজিল্যান্ড সিরিজ মিস করতে চাই না। এর আগে জাতীয় ক্রিকেট লিগে (এসসিএল) খেলার সময় চোট পান শহিদ। সাইড স্ট্রেইনের জন্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিবেচনা করা হয়নি তাকে।

আগামী ৯ ডিসেম্বর হবে বিপিএলের ফাইনাল। ঢাকা ডায়নামাইটসের হয়ে এই টুর্নামেন্টে শহীদ ৮ ম্যাচে ১২.৬৪ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ওভার প্রতি ৬.৮৮ করে দিয়েছেন এই পেসার। তিনি জানান, বিপিএলটা আমার ভালো যাচ্ছিল। সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। খুব ভালো সময় যাচ্ছিল। আমার একটাই লক্ষ্য ছিল ঢাকাকে চ্যাম্পিয়ন করানো। দল আমার উপর নির্ভরশীল ছিল।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী শহিদের ইনজুরি সম্পর্কে বলেন, শহিদ পায়ে আঘাত পায়। আজ পায়ে স্ক্যান করি। অফিসিয়াল রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। তবে আমাদের প্রাথমিক যে পর্যবেক্ষণ তাতে ধারণা করছি এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) লিগামেন্টের আংশিক আঘাতপ্রাপ্ত হয়েছে। আপাতত আমরা আগামী দুই সপ্তাহের জন্য পুরোপুরি বিশ্রামে রাখবো। প্রাথমিক যে চিকিৎসা প্রক্রিয়া সেটা চালাবো। পরে আমরা পরীক্ষা করে জানাতে পারবো কতদিন লাগতে পারে।

বরিশালের বিপক্ষে ম্যাচ জিতে খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ঢাকা ডায়নামাইটস। ৯ ম্যাচে ৬ জয়ের পরও নির্ভার হওয়ার কোনও সুযোগ নেই বলে জানান সাকিব, আমাদের আরও তিনটি ম্যাচ রয়েছে। এখানে নির্ভার হওয়ার কোনও সুযোগ নেই। আমরা বাকি তিন ম্যাচের দুটিতে জিতলে সেরা দুইয়ে থাকতে পারবো। আমরা সেই দিকেই মনোযোগী।

রবিবারের ম্যাচে ব্যাটসম্যানরা একটু আতঙ্কিত ছিলেন বলে মনে করেন সাকিব, দলের সবাই অসাধারণ বোলিং করেছে। ব্যাটসম্যানরা কিছুটা আতঙ্কিত ছিল। শেষ পর্যন্ত অবশ্য কোনও সমস্যা হয়নি। শহিদকে আর পাওয়া যাবে না উল্লেখ করে সাকিব বলেন, সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। আশা করি এর মধ্যে সে ফিরে আসবে। তার ফেরাটা আমাদের জন্য জরুরি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৩৬১

Related posts

Leave a Comment