খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

110156_shot_5848ডেস্ক রিপোর্ট:খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।

সোমবার মধ্যরাতে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো চার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সোমবার রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয়রা তাকে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল নামে শনাক্ত করে। এ সময় আহত চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, নিহত বোমা বেলালের নামে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল তল্লাশি করে একটি সাটার গান, বোমা, গুলি উদ্ধার করা হয়েছে।

 

মিতু/বিবি নিউজ/১৯৭

Related posts

Leave a Comment