সাভারে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাভার প্রতিনিধি,২৬ জুন ২০২০(বিবিনিউজ):সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ জানান,করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন আগে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থার আরো অবনতি হলে তাঁকে পরবর্তী সময়ে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে মারা যান তিনি।

Related posts

Leave a Comment