করোনায় এক দিনে আবারও ৪২ জনের মৃত্যু

০৮ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও একইসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এটি এক দিনের হিসাবে সর্বোচ্চ।সব মিলে দেশে করোনায় মারা গেছেন ৯৩০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জনের। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫০৪ জনের।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে সর্বমোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের…

Read More

বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করে ‘দি বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে ‘৬৫ বছরের উর্ধ্বের কোন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর করা যাবে না’, সংক্রান্ত ‘অনুবিধিটি’ বিলুপ্ত হবে এবং সেক্ষেত্রে ৬৭ বছর পর্যন্ত এই পদে নিয়োগ প্রদান করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি বলেন,…

Read More

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ লাখ ছাড়িয়ে গেছে। দুই- তৃতীয়াংশেরও বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭০ লাখ ৩ হাজার ৮৫১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭৫ হাজার ৩০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ…

Read More

এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট ভবন মালিকদের ৫৪ হাজার টাকা জরিমানা

৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট ভবন মালিকদের ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। নগরীর ৫৪টি ওয়ার্ডে চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) তৃতীয় দিনে আজ ১৪ হাজার ৫৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৭৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৯ হাজার ৫৬৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ অর্থাৎ বিভিন্ন স্থানে ৩ দিনের বেশি জমা পানি পাওয়া যায়। এসকল স্থান ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করেন এবং মশকনিধন কর্মীগণ মশার কীটনাশক প্রয়োগ করেন। এছাড়া এডিসের লার্ভা পাওয়ায় ৯টি…

Read More

আগামী ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে : এনসিটিবি

৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : আগামী ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে। এজন্য ব্যয় হবে প্রায় সাড়ে ১১’শ কোটি টাকা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বই ছাপানোর প্রক্রিয়া শুরুতে কিছুটা দেরি হলেও চলতি জুন মাস থেকেই দরপত্র আহ্বান শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী আগস্ট মাস থেকে এসব পাঠ্যপুস্তক ছাপা শুরুর লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করছে এনসিটিবি। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিন পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। চলতি…

Read More

পূর্ব রাজাবাজার লকডাউন শুরু আগামীকাল রাত ১২ টা থেকে

০৮ জুন, ২০২০(বিবিনিউজ):ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব রাজাবাজার লাল এলাকা (রেড জোন) ঘোষণা করে আগামীকাল মঙ্গলবার রাত ১২ টা থেকে লকডাউন শুরু হবে। জানা গেছে, লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন (অবরুদ্ধ)। প্রাথমিক তালিকায় ওয়ারির একটি জায়গাও রয়েছে। পর্যায়ক্রমে তা অন্যান্য এলাকায় হবে। রাজধানীর বাইরে ইতিমধ্যে নারায়ণগঞ্জের তিনটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বিবেচনা করে চিহ্নিত করা ঢাকার লাল, হলুদ ও সবুজ এলাকা কীভাবে পরিচালিত হবে, তার গাইডলাইনও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকায় চলাচল বন্ধ থাকবে। কেবল রাতে মালবাহী…

Read More