১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ব্যাপক প্রাণহানি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ জুন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর…
Read MoreDay: June 10, 2020
করোনায় প্রথম ৫০০ মৃত্যু ৬৯ দিনে, পরের ৫০০ জনের মৃত্যু ছাড়ালো ১৬ দিনে
১০ জুন ,২০২০(বিবিনিউজ):বিশ্বের অনেক দেশের তুলনায় করোনায় মৃত্যুহার এখনো কম বাংলাদেশে। তবে দেশে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনা বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত তথ্য বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিন থেকে জানানো হয়েছে, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। দেশে প্রথম করোনা শনাক্ত…
Read Moreআশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি
সাভার প্রতিনিধি,১০ জুন,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত।আজ দুপুরে ওই গরুর হাটের জমিতে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। এলাকাবাসী জানায় গত পঞ্চাশ বছর ধরে আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের প্রায় ৩.২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু ছাগল বেচা কেনার সুযোগ করে দিয়ে ছিলেন আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত কয়েকদিন আগে আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তপক্ষের উপর বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতার জোরে উপজেলা প্রশাসন থেকে গরুর হাটটি লিজ নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু নামের এক যুবক। পরে ওই…
Read Moreকরোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো
১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আজ মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকাল ছিল ৪৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায়…
Read More