গাজীপুরে নতুন ৯০ জন করোনা শনাক্ত,মোট ২২৩৩

১৪ জুন ,২০২০(বিবিনিউজ):গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩৩। আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, কালিয়াকৈরে ৩২ জন, কালীগঞ্জে ৩ জন ও শ্রীপুরে ১২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩২ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৬২ জন, কালীগঞ্জে ১৯৩, কাপাসিয়াতে ১৫০, শ্রীপুর উপজেলায় ২৪৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ১ হাজার ৩৮০ জন।…

Read More

তথ্য গোপনের অভিযোগ মিথ্যা:সেতুমন্ত্রী

১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ যে অভিযোগ বিএনপি উত্থাপনের চেষ্টা করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট একটি বৈশ্বিক সমস্যা। এটি জাতীয় বা সরকারের গৃহীত নীতির ফলে উদ্ভূত কোন সমস্যা নয়। সুতরাং, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপনের কোন প্রশ্নই আসে না।’ আওয়ামী…

Read More

দু’কন্যাকে নিয়েই যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব

১৩ জুন ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুই কন্যা- বড় মেয়ে আলায়না হাসান ও ছোট মেয়ে ইররাম হাসান। দুই মেয়েকে মূল্যবান রতœ হিসেবে অভিহিত করলেন সাকিব। এজন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করেন সাকিব। তিনি জানান, দুই মূল্যবান রতেœর কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে আজ দুই কন্যাকে একত্রে কোলে নেয়া ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এই দুই মূল্যবান রতেœর কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে।’…

Read More

পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর : প্রধানমন্ত্রী

১৪ জুন,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আবেগ আপ্লুত কন্ঠে বলেছেন, একইদিনে পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর। করোনা এমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারের কাছে ছুটে যাবো একটু সান্ত্বনা দেবো, সেই সুযোগ পাচ্ছি না। যখন একটা কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, মাত্র ১০ বছরের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, ঠিক তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস, সারা বিশ্বটাকে স্থবির করে দিল। সারা বিশ্বে যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করল। করোনাভাইরাস আক্রান্ত উন্নত-অনুন্নত দেশের সবাই ভয়ে আছেন।…

Read More

‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকা

১৪ জুন ,২০২০(বিবিনিউজ):ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড এবং তিন জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। সভার একটি কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩,১৪১

১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে এবং সুস্থতা বেড়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৭১ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন।…

Read More