০৫ জুন, ২০২০(বিবিনিউজ):গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তিনি তাঁর নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। রাজনৈতিক নেতা ও চিকিৎসক জাফরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত। তিনি অনেক দিন ধরে কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তা ছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাও তাঁর রয়েছে। ডা. জাফরুল্লাহ জাতীয় ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা। ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকালের দিকে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এখনো তিনি সেই অবস্থাতেই আছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা জানান, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ইনফেকশন আছে। কিছুটি নিউমোনিয়ার লক্ষণ আছে। এ কারণে…
Read MoreDay: June 5, 2020
দেশে করোনা শনাক্ত ৬০ হাজার ছাড়াল
০৫ জুন, ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৩০ জন। এতে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত করার সংখ্যা ৬০ হাজার জন ছাড়াল। করোনার সংক্রমণে মোট মৃত্যু ৮০০ ছাড়িয়েছে। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে বলা হয়, সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জনের এবং মারা গেছেন ৮১১ জন। ব্রিফিংয়ে বলা হয়, ৪ জুন পর্যন্ত দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর ৭১ শতাংশ পুরুষ ও ২৯ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায়…
Read Moreউচ্চ রক্তচাপ সম্পন্ন করোনা রোগীদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণ
৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি হওয়া রোগীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, সেখানে উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীর মৃত্যুর সংখ্যা অন্যান্য রোগীর দ্বিগুণ। আবার যে সব উচ্চরক্ত চাপ সম্পন্ন রোগী ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তাদের মৃত্যু ঝুঁকি তারও দ্বিগুণ। শুক্রবার এক গবেষণা তথ্যে এ কথা বলা হয়। ইউরোপীয়ান হার্ট জার্নালের এক খবরে বিশেষজ্ঞরা এ কথা জানান। চীনের জিয়ান-এর শিজিং হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান ও কার্ডিওওলাজিস্ট ফি লী জানান,‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে,উচ্চ রক্তচাপ রোগীদের বুঝতে হবে তাদের কোভিড-১৯-এ মৃত্যু ঝুকি অনেক বেশি।’ চীন এবং আয়ারল্যান্ডের বিশেষজ্ঞরা ৫ই ফেব্রুয়ারি…
Read More