মহাজাগতিক এই সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখবার জন্য এখন মুখিয়ে রয়েছে ভারত। কিন্তু এই গ্রহনের জ্যোতিষ বিদ্যায় কি ফলাফল উঠে আসে ভালো কি মন্দ তা সময় বলবে। তবে এই গ্রহণ ভূগোলের ইতিহাসে এক নতুন ঘটনা যোগ করল তা বলাই বাহুল্য। বছরের দীর্ঘতম দিন যাকে ভূগোল বিজ্ঞানের পরিভাষায় বলা হয় সামার সলস্টিস, সেই ২১ জুন দেখা যাবে এই আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য। যে স্থান থেকে প্রথম আংশিক গ্রাস লক্ষ করা যাবে সেখানে গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫মিনিটে। এই এলাকার মানুষ গ্রহণের সর্বোচ্চ দশা দেখতে পারবেন দুপুর ১২টা ১০মিনিটে। সূর্যগ্রহণ নিয়ে অনেক পৌরাণিক…
Read MoreDay: June 11, 2020
করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ ও ওষুধে ভ্যাট ছাড়
১১ জুন,২০২০ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোভিড-১৯ পরীক্ষার কিট ও কোভিড নিরোধক ওষুধ আমদানি,উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করেছেন। এর পাশাপাশি অর্থমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দেশে উৎপাদিত পিপিই ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক প্রত্যাহারের প্রস্তাব করেছেন।এছাড়া তিনি চিকিৎসা সামগ্রী জীবনুমূক্তকরণে ব্যবহার্য অটোকেলেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেন। একইসাথে বৈশ্বিক দুর্যোগকালে জনগনের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখতে মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি বলবৎ রাখার প্রস্তাব…
Read More২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন
১১ জুন ,২০২০(বিবিনিউজ):জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট। এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন অর্থবছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮…
Read Moreকরমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা
১১ জুন ,২০২০(বিবিনিউজ):২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের চেয়ে বাড়ানো হয়েছে। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা পর্যন্ত। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি বছরে যা আছে আড়াই লাখ টাকা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা র। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের…
Read Moreকর বাড়ল, মোবাইলে রিচার্জে ১০০ টাকায় ২৫ টাকা নেবে সরকার
১১ জুন ,২০২০(বিবিনিউজ):বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। এই দফায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল। অর্থমন্ত্র আ হ ম মুস্তাফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০–২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে এই নতুন করে এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে গ্রাহকের ওপর চাপবে। নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,১৮৭
১১ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকালও মৃত্যুর সংখ্যা একই ছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৯ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৮ হাজার ৫২ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩…
Read More