অনাকাঙ্ক্ষিত হলেও শ্রমিক ছাঁটাই হবে:রুবানা হক

০৪ জুন ,২০২০(বিবিনিউজ):ঈদের ছুটির পর পোশাকশিল্পে যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, তাকে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা বলে উল্লেখ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক। রুবানা হক বলেন, করোনার কারণে ৫৫ শতাংশ সক্ষমতা নিয়ে উৎপাদন চালাতে হলে কারখানাগুলোর পক্ষে শ্রমিক ছাঁটাই ছাড়া উপায় থাকবে না। এটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু করার কিছু নেই। অবশ্য হঠাৎ পরিস্থিতির উন্নতি হলে এই শ্রমিকেরাই অগ্রাধিকার পাবেন। তিনি বলেন, করোনার কারণে মার্চ থেকে মে পর্যন্ত ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ায় পোশাক খাতে ৫০০ কোটি ডলার ক্ষতির ধাক্কা এসেছে। এদিকে পোশাকশ্রমিকদের করোনাভাইরাস শনাক্তে গাজীপুরের চন্দ্রায় ডা. ফরিদা হক…

Read More

খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা করছে বিসিবি

৪ জুন ২০২০ (বিবিনিউজ) : ক্রিকেটকে আবার মাঠে ফিরিয়ে আনার লক্ষে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টি পরিস্কার করেছে যে খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়ে তারা কোন রকম ঝুঁকি নিতে রাজি নয়। প্রানঘাতি এই ভাইরাসটি গোটা বিশ্বে বিশৃংখলতার সৃস্টি করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,‘ আমরা খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করানোর কথা ভাবছি। কিভাবে এই পরীক্ষার কাজ সম্পাদন করা যায় তা নিয়ে ভাবছে সংশ্লিষ্ঠ বিভাগ। আমরা জানি এই ভাইরাস কতটা ভয়ঙ্কর। তাই খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চাই…

Read More

করোনা থেকে রক্ষার বড় হাতিয়ার মাস্ক

৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক একটি বড় হাতিয়ার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা নিজে মাস্ক পরতে ও খুলতে পারবে না তারা ছাড়া সবারই মাস্ক পরতে হবে।তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব। মাস্ক তারাই ব্যবহার করতে পারবেন না, যারা নিজে এই মাস্ক পরতে পারেন না। যেমন অজ্ঞান ব্যক্তি, যারা প্রতিবন্ধী এবং দুই বছরের নিচে কম বয়সী শিশু। যারা মাস্ক নিজেরা খুলতে পারবেন না, তারা…

Read More

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন আক্রান্ত ২৪২৩ ও মৃত্যু ৩৫

৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। গতকালের চেয়ে আজ ২৭২ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৬৯৫ জন। নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৫৪ শতাংশ। মঙ্গলবার ছিল ২২ দশমিক ৯১ শতাংশ। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৫৭ হাজার ৫৬৩ জন রোগী রয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায়…

Read More