২০ মিনিটে জানা যাবে করোনার ফলাফল

০৭ জুন, ২০২০(বিবিনিউজ):ভারতের হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একদল গবেষক দাবি করেছেন, তাঁরা এমন একটি টেস্ট কিট তৈরি করেছেন, যা দিয়ে করোনা পরীক্ষার মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গবেষকেরা বলছেন, নতুন এই পরীক্ষাপদ্ধতিটি বিপরীত ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশনের (আরটি-পিসিআর) ভিত্তিতে নয়। আরটি-পিসিআর পদ্ধতিটি বর্তমানে করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। আইআইটির তৈরি একটি টেস্ট কিটের দাম পড়ছে ৫৫০ রুপি। তবে যখন অনেকগুলো একসঙ্গে তৈরি করা হবে, তখন তার দাম কমে ৩৫০ রুপি পর্যন্ত হতে পারে।পরীক্ষার কিটের জন্য…

Read More

ডিএনসিসির চিরুনি অভিযানে আজ ২১৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে

৭ জুন, ২০২০ (বিবিনিউজ) : নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচালিত চিরুনি অভিযানে আজ ২১৬টি বাড়ি ও স্থাপনায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আজ ২য় দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৯৭৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ২১৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ১০ হাজার ১২১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় তেজগাঁও শিল্প এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও…

Read More

ক্রিকেটারদের বরণ করে নিতে স্টেডিয়ামগুলো পুরোপুরি প্রস্তুত

৭ জুন ২০২০ (বিবিনিউজ) : ক্রিকেটারদের বরণ করে নিতে দেশের সবগুলো স্টেডিয়াম এখন প্রস্তুত। ক্রিকেটাররাও ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে নামার জন্য মুখিয়ে আছে। মুশফিকুর রহমানের মত কিছু সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ ক্রিকটে বোর্ডের(বিসিবি) কাছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ অন্যান্য স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন। দ্বিধা-দ্বন্দ্বে থাকা বিসিবি প্রথমে অবশ্য বিষয়টি নাকচ করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে একক অনুশীলনের অনুমতি দিয়েছে বোর্ড। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইন অনুসরণ করছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থাটি। তবে সবার আগে বিসিবির প্রধান কাজ ছিল ভেন্যুগুলোকে…

Read More

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু

৭ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪২ জন মারা গেছে। এনিয়ে দেশে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৮৮ জনে দাঁড়িয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৩১ মে রোববার। ওইদিন ৪০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়। আজ গতকালের চেয়ে ৭ জন বেশি মারা গেছে। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এই ভাইরাসে আক্রান্ত ৬৫ হাজার ৭৬৯ জন রোগী রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের…

Read More