দর্শকশূন্য মাঠে ক্রিকেটারদের খেলার উৎসাহ থাকবে না :শচীন

৫ জুন, ২০২০ (বিবিনিউজ):করোনার তাণ্ডবে স্থবির ক্রিকেটজগত। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে চলতি বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের ভবিষ্যৎও অন্ধকার। বিসিসিআই ইঙ্গিত দিয়েছে, বিশ্বকাপ যদি শেষ পর্যন্ত বাতিল হয় তাহলে ওই উইন্ডোতে আইপিএল অনুষ্ঠিত হতে পারে। সেটা এখনও নিশ্চিত নয়। তবে কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও হতে পারে আইপিএল। বিসিসিআই বেশ কয়েকটি বিকল্প রাস্তা নিয়ে আলোচনা করছে। কিন্তু কোনটাই এখনো নিশ্চিত নয়। ফাঁকা মাঠে খেলে লাভ কী ক্রিকেটাদের! ফাঁকা মাঠে আইপিএল আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন শচীন টেন্ডুলকার। তিনি বলছেন, মাঠে যেন অন্তত ২৫ শতাংশ দর্শক এনে ম্যাচ…

Read More

সংক্রমণ ঠেকাতে রেড-ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা

১৫ জুন, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের রেড ও ইয়েলো জোনে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ সাধারণ ছুটির আওতায় থাকবে। এছাড়া এসব এলাকায় বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। এদিকে গ্রিন জোনে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসসূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে বলে সোমবার (১৫ জুন) নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক দূরত্ব নিয়ে প্রশ্ন

১৫ জুন ,২০২০(বিবিনিউজ):বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবার সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে তাদের ‘দুই মিটার’ নিয়ম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রবীণ বিজ্ঞানীরা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রভাবশালী একটি গবেষণায় ত্রুটি থাকার কথা বলেছেন। যুক্তরাজ্যের কেমব্রিজ ও ওপেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নির্ধারিত সামাজিক দূরত্ব ঠিক করে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, যুক্তরাজ্যের ২ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম করে সবকিছু শিথিল করে দেওয়ার বিষয়টি ঠিক হবে না। সামাজিক দূরত্ব সৃষ্টির সমালোচকেরা বলেন, মানুষকে দুই মিটারের বেশি দূরত্ব বজায় রাখতে বলাটা অতি সতর্কতার…

Read More

শততম দিনে করোনা শনাক্ত ৯০ হাজার ছাড়াল

১৫ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস সংক্রমণের শততম দিন আজ সোমবার। আর শততম দিনে দেশে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এমন তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন। ব্রিফিংয়ে বলা হয়, যাঁরা বাসায় থেকে…

Read More

রাজারবাগ পুলিশ লাইন্সের স্টোরের আগুন নিয়ন্ত্রণে

১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অস্ত্রাগার সংলগ্ন স্টোর রুমের আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোর রাতে আগুন পুরোপুরি ভাবে নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ও স্টোর রুমের পাশে থাকা ডিএমপি’র অস্ত্রাগারেরও ক্ষতি সাধিত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামালের স্টোর রুমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…

Read More

বাংলাদেশ হার মানবে না : প্রধানমন্ত্রী

১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি জনগণকে আস্থা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কোন কিছুর কাছেই হার মানবে না, এমনকি করোনা ভাইরাসের কাছেও নয়। শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা হার মানবো না, মৃত্যু তো হবেই, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটাতো হতে পারে না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’…

Read More