১৯ জুন ,২০২০(বিবিনিউজ):করোনায় শিশু ও তরুণদের মৃত্যুর বড় কারণ একেবারে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা। করোনায় সংক্রমিত শিশু ও তরুণদের যখন তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়, তখন তাদের হাসপাতালে আনা হয়। ততক্ষণে তাদের রক্তে অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়। সর্বোচ্চ চেষ্টাও করেও তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। এর বাইরে পুষ্টিহীনতা, ডায়বেটিস, ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত শিশু ও তরুণ করোনায় সংক্রমিত হয়ে মারা যাচ্ছে। করোনা রোগীদের চিকিৎসায় সম্পৃক্ত কয়েকজন চিকিৎসক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ এসব তথ্য জানান। করোনার রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত প্রথম সরকারি হাসপাতাল কুয়েত-বাংলাদেশ সরকারি মৈত্রী হাসপাতালের ইনসেনটিভ কেয়ার…
Read MoreDay: June 19, 2020
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি
১৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানিয়ে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাহারা খাতুন। এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া…
Read More২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৫
১৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছে। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছে। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিল। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৮৮ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। ডা. নাসিমা…
Read More