সেনাবাহিনীকে পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল চীন

২৯ জুন, ২০২০(বিবিনিউজ):কোভিড-১৯ এর একটি পরীক্ষামূলক ভ্যাকসিন সেনাবাহিনীকে ব্যবহারের অনুমতি দিল চীন। চীনের সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও ক্যানসিনো বায়োলজিকসের তৈরি করা এ পরীক্ষামূলক ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর প্রমাণ হওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছে। ক্যানসিনো বায়োলজিকস আজ সোমবার এ তথ্য জানিয়েছে। চীনে নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের জন্য মোট আটটি ভ্যাকসিন মানব পরীক্ষার অনুমতি পেয়েছে। চীন ও চীনের বাইরে ভ্যাকসিনগুলো নিয়ে পরীক্ষা চালানোর পর অ্যাড৫-এনকোভ নামের এ ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে। এই একই ভ্যাকসিন এরই মধ্যে কানাডাতেও মানব পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। এখন অ্যাড৫-এনকোভ নামের এই পরীক্ষামূলক ভ্যাকসিনটি ব্যবহারের…

Read More

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩২ জনের মরদেহ উদ্ধার

২৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর অদূরে শ্যামবাজার-ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী শিশু সহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আইনশৃংখলা বাহিনী। এ ঘটনায় মো: রিফাত (২৪) নামে এক যুবককে জীবিত অবস্থায় উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। আহত অবস্থায় তাকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন ঘটনাস্থল থেকে  জানান “এখন পর্যন্ত ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে তিন জন শিশু,আট জন নারী ও একুশ জন পুরুষ রয়েছেন। তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।…

Read More

৪ হাজার নার্স নিয়োগ করা হবে

২৯ জুন, ২০২০(বিবিনিউজ):করোনা মোকাবিলায় আরও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি ও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা আরও চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়া হবে।’ আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য…

Read More

সাভার ও আশুলিয়া থেকে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি,২৯ জুন ২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল,আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার স্কাইবার গার্মেন্টস এর ভিতরে গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। অন্যদিকে আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে…

Read More

ধামরাইয়ে নবজাতক বিক্রি ও কেনার অভিযোগে এক নার্সসহ আটক তিনজন

ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে বিক্রির তিন দিন পরে রুদ্ধধর অভিযান শেষে নবজাতকটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এঘটনায় নবজাতককে বিক্রি ও কেনার অভিযোগে এক নার্সসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়,গত ২৬ জুন রাতে ধামরাই সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার গুচ্ছ গ্রামের মৃত বাবুল হোসেনের স্ত্রী নাজমা বেগম প্রসব বেদনা নিয়ে ধামরাইর ডাউটিয়া এলাকার রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় নারী ইউপি সদস্য আছিয়া বেগমের সাহায্য নিয়ে ভর্তি হন। পরে তিনি হাসপাতালে একটি ফুটফুটে নবজাতক শিশুর জন্ম দেন। পরে তিনি অভাবের তাড়নায় ওই…

Read More