সংক্রমণ বিবেচনায় তিন জোনে ভাগ হবে এলাকা

০১ জুন ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে তিনটি জোনে ভাগ করা হবে। এসব জোনের নাম হবে ‘রেড জোন’, ‘ইয়েলো জোন’ ও ‘গ্রিন জোন’। এসব জোন করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক জোন থেকে আরেক জোনে (ভালোর দিকে) নেওয়ার চেষ্টা করা হবে। আজ সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়ছে। সে জন্য রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে…

Read More

মাস্ক না পরায় কিনে জরিমানা দিতে হলো ১০টি মাস্ক

০১ জুন ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই নীলফামারীর সৈয়দপুরে মাস্ক না পরে বের হয়েছিলেন এক ব্যক্তি। পুলিশের হাতে ধরা পড়ে তাঁকে গুণতে হয়েছে জরিমানা। তবে টাকার বদলে পুলিশকে ১০টি মাস্ক কিনে দিতে হয়েছে। পরে পুলিশ সেই মাস্ক বিতরণ করেছেন অসহায় মানুষের মধ্যে। আজ সোমবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে দেখা যায়, মাস্ক না পরে এক ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পুলিশের ট্রাফিক বিভাগের লোকজন তাঁকে দাঁড় করান। সেখানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল মোটরসাইকেল আরোহীকে জেরা করেন। তিনি বলেন, ‘আপনি জানেন, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ সময় মাস্ক বা…

Read More

জনস্বার্থে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে: কাদের

০১ জুন, ২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হুড়োহুড়ি, বাড়তি যাত্রী হওয়া, স্বাস্থ্যবিধি না মানা দেশকে আরও সংকটে নিমজ্জিত করতে পারে। পরিস্থিতির যদি আরও অবনতি হয়, তাহলে জনস্বার্থে সরকার আবারও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সংকট সমাধানে সরকার দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খাদ্যসহায়তা, আর্থিক সহায়তাসহ নানা উদ্যোগের ফলে আল্লাহর রহমতে এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মরেনি। আজ সোমবার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, আজ থেকে শর্ত সাপেক্ষে পরিবহন চলছে। হুড়োহুড়ি,…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২,৩৮১ জন

১ জুন, ২০২০ (বিবিনিউজ): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন ৬৭২ জন। গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৪৯ হাজার ৫৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ…

Read More