নির্বাচন থেকে বিরত থাকতে বাফুফেকে পরামর্শ ফিফার

১৮ জুন ২০২০ (বিবিনিউজ) : করোনা মহামারি চলাকালে নির্বাচনী কর্মকান্ড স্থগিত রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘ মঙ্গলবার আমরা ফিফার কাছ থেকে এমন নির্দেশনা মুলক একটি পত্র পেয়েছি। ওই চিঠিতে করোনা মহামারি চলাকালে সব ধরনের নির্বাচনী কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্যও নির্দেশনা দিয়েছে ফিফা।’ গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল বহুল আলোচিত এই নির্বাচন। কিন্তু ২৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে করোনা মহামারির…

Read More

আইনজীবীদের করোনা চিকিৎসায় তিন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি

১৮ জুন ২০২০ (বিবিনিউজ) : সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসায় তিন হাসপাতালকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল তিনটি হচ্ছে- রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মর্ডান হাসপাতাল ও উত্তরায় জাপান ইষ্ট ওয়েষ্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখাসমূহ) ডা: মো: আমিনুল হাসান স্বাক্ষরিত চিঠির কপি আজ হাসপাতালগুলোর কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে সময়মত ভর্তি ও চিকিৎসা নিতে পারছেন না। বিষয়টি উল্লেখ করে দেয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদকের আবেদনের গুরুত্ব বিবেচনা…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়েনতুন সচিব নিয়োগ

১৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহষ্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়। এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ স্ট্যার্ন্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

Read More

করোনাভাইরাস দুই-তিন বছর স্থায়ী হতে পারে : মহাপরিচালক

১৮ জুন, ২০২০ (বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের হার কিছুকাল পরেই কমে আসতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তবে প্রাণঘাতী করোনাভাইরাস সহসাই নির্মূল হচ্ছে না, এটি আরও দুই-তিন বছর স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা ও বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, কিছুকাল পরে বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কমে আসতে পারে। কিন্তু করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করলে অনেক…

Read More

আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী

১৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষায় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই বিশাল সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করা প্রয়োজন এবং সেজন্য ইতোমধ্যেই অনেক আধুনিক সরঞ্জাম এবং জাহাজ আমরা ক্রয় করেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সংযোজিত যুদ্ধ জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এর কমিশনিং প্রদানকালে প্রদত্ত ভাষণে একথা বলেন। চট্টগ্রামের নৌঘাঁটি বিএনএস ঈসা খানে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রী গণভবন থেকে…

Read More

দেশে করোনায় শনাক্ত ১ লাখ ছাড়ালো

১৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে এবং বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২০৫ জন কম শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮ জন। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন রোগী রয়েছেন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৮৭…

Read More