২০ জুন ,২০২০(বিবিনিউজ):দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। দুপুরেই এ খবরটা নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। এ নিয়ে সবার মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। বলেছেন, এখনো সময় আছে সবাই। সতর্ক হয়ে জীবন বাঁচাতে আহ্বান জানিয়েছেন মাশরাফি। আজ কিছুক্ষণ আগে নিজের অফিশিয়াল পেজে সবার কাছে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন মাশরাফি, ‘আজকে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব…
Read MoreDay: June 20, 2020
বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামীকাল রোববার
২০ জুন, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল রোববার বলয়গ্রাস সূর্যগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আবহাওয়া অধিদফতরের সহকারি আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিনের আকাশে। আগামীকাল (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর বোমা শহরে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ…
Read Moreবেসরকারি হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে : জাহিদ মালেক
২০ জুন, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আজ শনিবার রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়নাল আবেদিন শিকদার উইমেন মেডিকেল কলেজ গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে যোগদিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন। জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় সকলের অবদান থাকতে হবে,সকলকে এক হয়ে কাজ করতে হবে।সকল সরকারি বেসরকারি হাসপাতাল একযোগে কাজ করলে আমরা খুব দ্রুতই করোনাকে দেশ থেকে বিদায় জানাতে পারবো। শিকদার মেডিকেল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী…
Read Moreটাকার বিনিময়ে করোনা সনদ সরবরাহকারী চারজন কারাগারে
২০ জুন, ২০২০ (বিবিনিউজ) : টাকার বিনিময়ে করোনার (নেগেটিভ বা পজিটিভ রিপোর্ট) সনদ সরবরাহকারী চক্রের গ্রেফতার হওয়া চার সদস্যেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)। আজ শনিবার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ দিন তিন দিনের রিমান্ড শেষে তাদের চার জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার থানার উপ-পরিদর্শক…
Read More২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত ৩,২৪০
২০ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪২৫ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। ডা. নাসিমা…
Read More