ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব স্থগিত

ষ্টাফ রিপোর্টার,২২ জুন ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে ঢাকার ধামরাইয়ে এ বছর ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব পালন স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে রথযাত্রা উৎসবসহ রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উদযাপন কমিটি। তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে কমিটি। রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আগামী ২৩ জুন রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার রথযাত্রা অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর…

Read More

সাভারের আশুলিয়ার র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত এক

সাভার প্রতিনিধি,২২ জুন,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে রায়হান সরকার নামের একজন নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেন।র‌্যাবের দাবি নিহত রায়হান চিহ্নিত এক মাদক ব্যবসায়ি। দুপুরে কবিরপুর এলাকায় এঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব ২ এর একটি দল। এসময় কবিরপুর এলাকায় মোশাররফের বাড়িতে গেলে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই রায়হান…

Read More

ত্রাণ প্রতিমন্ত্রীকে কুটুক্তি করায় রাজু আহমেদের নামে মামলা

সাভার,২২ জুন ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫০)। আসামী রাজু আহমেদ (৪০) আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে। আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। পুলিশ জানায় গত কয়েকদিন আগে আশুলিয়ার চাঁনগাও এলাকার বিতর্কিত ব্যক্তি কথিত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা ও ওই এলাকার কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদ কয়েকজন ব্যক্তির সাথে আলোচনাকালে…

Read More

দেশে করোনায় মৃতের সংখ্যা ১৫০০ ছাড়ালো

২২ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১০৭তম দিনে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩১ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে…

Read More