সাভারের আশুলিয়ার র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত এক

সাভার প্রতিনিধি,২২ জুন,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে রায়হান সরকার নামের একজন নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেন।র‌্যাবের দাবি নিহত রায়হান চিহ্নিত এক মাদক ব্যবসায়ি।
দুপুরে কবিরপুর এলাকায় এঘটনা ঘটে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে।
র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব ২ এর একটি দল। এসময় কবিরপুর এলাকায় মোশাররফের বাড়িতে গেলে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়।

Related posts

Leave a Comment