০২ জুন ,২০২০(বিবিনিউজ):কর্মস্থলে অনুপস্থিতি, দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁদের মধ্যে চারজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ছয়জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলর রয়েছেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ত্রাণের চাল চুরিসহ নানা অভিযোগে এ নিয়ে ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১…
Read MoreDay: June 2, 2020
চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ
২ জুন, ২০২০ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া শাস্তিযোগ্য অপরাধ। তিনি আজ দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। ‘বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা পাওয়া দুরূহ হয়ে পড়েছে’ এমন বিষয়ে সাংবাদিকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘যারা এই সময়ে রোগীদেরকে স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে পিছ-পা হচ্ছে এবং তাদের অবহেলার কারণে রোগীরা মৃত্যুবরণ করছে, তারা আসলে শাস্তিযোগ্য অপরাধ করছে। ‘আমি আশা করবো যে, বেসরকারি হাসপাতালগুলোসহ কোন হাসপাতালই এ ধরণের আচরণ…
Read Moreনিজ গৃহ এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর গড়ে তুলার আহ্বান সেতুমন্ত্রীর
০২ জুন, ২০২০(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার সংক্রমণরোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে নিজ নিজ গৃহ এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকাস্থ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ আহবান জানান। এ সময় মন্ত্রী বলেন, সোমবার থেকে শর্তসাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথমদিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থবিধি মানা হয়েছে। আবার কোথাও কোথাও স্বাস্থবিধি না মানার অভিযোগও পাওয়া গেছে। তিনি এ সংকটে পরিবহন মালিক ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে গণপরিবহন পরিচালনার জন্য…
Read Moreদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াল
২ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৯ মে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ২ হাজার ৫২৩ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন মোট ৭০৯ জন। আজ গতকালের চেয়ে ১৫ জন বেশি মারা গেছেন। আগের দিন মারা যান রেকর্ড…
Read More