সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৬ হাজার কোটি টাকা দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে যোগ দিয়ে তিনি একথা বলেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, নতুন করে ১৬ হাজার কোটি টাকা দিয়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ছয় লক্ষ বাড়ি করে দেওয়া হবে এবং ২০২১ সালের মধ্যে দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে।


দিন ব্যাপাী এ বার্ষিক বনভোজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানসহ না আয়োজন। প্রেসক্লাবের সকল সদস্যদের দেওয়া হয় নানা পুরুস্কার নেচে গেয়ে দিনটা উপভোগ করেন সবাই।
বার্ষিক বনভোজনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব,সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্যসহ সাভার উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা।

Related posts

Leave a Comment