সর্বোচ্চ উইকেট মুস্তাফিজুর রহমানের

১২ মার্চ ২০২০ (বিবিনিউজ) : গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ২ ম্যাচে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে ৩২ রানে ৩টি ও দ্বিতীয়টিতে ২৫ রানে ২টি উইকেট নেন ফিজ। ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। দুই ম্যাচে অংশ নিয়ে ২ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার। ৩ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের স্পিনার আমিনুল ইসলাম। প্রথম ম্যাচ খেললেও, দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন তিনি। ঐ ম্যাচে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন আমিনুল। এরপর ২টি করে উইকেট…

Read More

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪,৫০০ ছাড়িয়েছে

গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৪,৫০০ বেশী লোক মারা গেছে। ইউরোপে আক্রান্তদের সংখ্যা ২২,০০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন। চীনের মূল ভূখন্ডে আক্রান্ত হয়েছে ৮০,৭৭৮ জন, মারা গেছেন ৩,১৫৮ জন এবং ৬১,৪৭৫ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চীনের পরে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি,এখানে আক্রান্ত হয়েছে ১২,৪৬২ জন,এদের ২,৩১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে।মারা গেছেন ৮২৭ জন।এর পরে ইরানে সংক্রমিত হয়েছেন ৯,০০০, এদের মধ্যে নতুন করে আক্রান্ত ৯৫৮ জন এবং মারা গেছেন ৩৫৪ জন।এরপরে ভাইরাসে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া ও স্পেন। দক্ষিণ কোরিয়ায়…

Read More

নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই : স্পিকার

১২ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ইতিবাচক অগ্রগতি আনতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর দৈনিক সমকাল অফিসে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’-শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। স্পিকার এসময় সিগন্যাচার প্লেটে স্বাক্ষরের মধ্য দিয়ে নকল পণ্যের বিরুদ্ধে গণস্বাক্ষরতা অভিযানের সূচনা করেন। সময়োপযোগী ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ এ আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন…

Read More

দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

১২ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের প্রাক্কালে আজ যাত্রাবাড়ী-মাওয়া-পাচ্চর-ভাঙ্গা রুটে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এর ফলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-খুলনা মহাসড়কে নবনির্মিত বিশ্বমানের এই এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে বলেন, ‘এটি দেশের প্রথম নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে’। তিনি এটিকে জাতির জন্য মুজিব বর্ষের উপহার বলেও উল্লেখ করেন। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে ধরে যানবাহনগুলো কোন ধরণের বাধা বা ট্রাফিক সিগন্যাল ছাড়াই সরাসরি গন্তব্যে যেতে পারবে। এর পাশাপাশি আশেপাশের এলকার জনসাধারণের যাতায়াতের…

Read More

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ঝলসে গেছে

সাভার১২মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে অবৈধ ভাবে বেলুন তৈরির জন্য সিলিন্ডারে গ্যাস তৈরির সময় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সাভারের বক্তারপুর এলাকায় এঘটনা ঘটে। আহত ওই নারীর নাম মিনারা বেগম (৪০) সে ওই এলাকার আবুল বাশারের স্ত্রী। এলাকাবাসী বলছে দীর্ঘ দিন ধরে অবৈধ ও ঝুকিপূর্ণ ভাবে নিজ বাড়িতে ওই নারী ও তার ছেলে সুমন বেলুন তৈরির জন্য সিলিন্ডারে গ্যাস তৈরি করে বিক্রি করে আসছিলো আজ সকালে ওই নারী সিলিন্ডারে গ্যাস তৈরির সময় সিলিন্ডারটি বিস্ফোরণ…

Read More