২৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : দ্বিতীয় দিনের মতো আজও করোনাভাইরাসে দেশে নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এ সময়ে কেউ মারা যাবার খবরও জানা যায়নি।দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনলাইনে সংযুক্ত হন এবং করোনা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে ব্রিফিং করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।…
Read MoreDay: March 29, 2020
করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রীর পরামর্শ ও আহ্বান
২৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ: করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ…
Read Moreকরোনার আতঙ্ক ঈদ উৎসবকে হার মানিয়েছে সাভার বাজারে জনসমাগম
২৯ মার্চ, ২০২০(বিবিনিউজ):সাভার বাজার বাসষ্ট্যান্ড মাছের আড়তে জনসমাগম ভির জমেছে। করোনা আতঙ্ক থাকলেও মানছেনা কোন দূরুত্ব। রবিবার দুপুরে বাজার বাসষ্ট্যান্ডে দিলখুশা সুপার মার্কেটের পাশে খুচরা বাজারের মাছের আড়ৎ। মাছের আড়তে লোক সমাগমে বহুগুনে করোনা আতঙ্কের ভয় যেন নেই কারো মনে। এ যেন ঈদ উৎসবকে হার মানিয়েছে মাছের বাজারে ক্রেতা সমাগমে। মাছের আড়তে তিনটি লেনে এ বাজারে কয়েশ লোকের সমাগম দেখা মিলল একইসময়। করোনায় আতঙ্কে বাজার মনিটরিং করতে রয়েছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মাছের বাজারে ক্রেতার সমাগম দেখতে পেলে সাংবাদিক আবুল কালাম আজাদ একটি ফেসবুক লাইভ দিয়ে গনসচেতনতা করার চেষ্টা করলে বাজারে…
Read Moreসাভারে (সত্তজ) এর রোলার অপারেটরকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সড়ক ও জনপদ বিভাগ (সত্তজ) এর রোলার অপারেটর আসাদুজ্জামান অভিকে পিটিয়ে আহত করে ডান হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ভাকুর্তার মোগড়াকান্দা সড়কে রাস্তায় ধুলো বালি উড়ার কারণে মেশিন দিয়ে রাস্তায় পানি দিচ্ছিলেন সড়ক ও জনপদ বিভাগ (সত্তজ) এর রোলার অপারেটর আসাদুজ্জামান অভি এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর ছেলে রহমত ব্যাপারীর সাথে তার ঝগড়া হয়। এসময় ঝগড়ার জের ধরে রহমত আলী এক পর্যায়ে ওই অপারেটরকে এলোপাথারী ভাবে…
Read Moreকরোনা রোধে সাভার পৌর এলাকায় জীবাণু নাশক পানি স্প্রে
সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লায় জীবাণু নাশক পানি দিয়ে স্প্রে করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার পৌরসভার উদ্যোগে এ কর্মসুচীর উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। এসময় সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার গাড়ি দিয়ে বিভিন্ন মহল্লায় জীবাণু নাশক পানি দিয়ে স্প্রে করা হয়। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে পৌর এলাকায় দুই নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া প্রায় এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক…
Read More