করোনার কারণে ফেসবুকের অফিস বন্ধ

করোনা ভাইরাসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিয়াটল শহরের অফিস আগমী ৯ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সিয়াটল অফিসের এক কন্ট্রাক্টটরের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর অফিসটি বন্ধ ঘোষণা করে ফেসবুক। স্টেডিয়াম ইস্ট অফিসের একজন কন্ট্রাক্টরের শরীরে কভিড-১৯ ধরা পড়ে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিয়াটলের অফিসে কাজ করেছেন ওই কর্মী। ফেসবুক এক বিজ্ঞতিতে এই মাসের শেষ নাগাদ সিয়াটল অঞ্চলের সকল কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছে। সিয়াটল ওয়াশিংটন রাজ্যের একটি শহর। যুক্তরাষ্ট্রের এ শহরটিতে কয়েক জনের করোনা আক্রান্তের পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।…

Read More

বঙ্গবন্ধু ও এনএসটি ফেলোশিপ প্রদান প্রধানমন্ত্রীর

৫ মার্চ, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়টি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন স্বাগত…

Read More

মোংলা বন্দরে বিদেশি জাহাজ নিয়ে সন্দেহ

০৫ মার্চ, ২০২০(বিবিনিউজ):মোংলা বন্দরে নোঙর করা সিঙ্গাপুর থেকে আসা একটি জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত নাবিক আছে- এমন সন্দেহ থেকে জাহাজটির পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। সেরেনিটাস এন নামের জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে বুধবার রাতে মোংলা বন্দরে এসে পৌঁছায় কয়লাবাহী জাহাজটি। বুধবার রাত এগারোটার দিকে জাহাজটি মোংলা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক জায়গায় নোঙর করে। এলাকাটি সুন্দরবনের প্রবেশপথ হিসেবে পরিচিত। সুন্দরবন ভ্রমণকারী পর্যটকবাহী নৌযানগুলো সাধারণত এই হারবাড়িয়া পয়েন্ট থেকেই জঙ্গলে প্রবেশ করে। মোংলা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা বা পোর্ট হেলথ অফিসার সুফিয়া বেগম বলেন, জাহাজের তিনজন…

Read More

প্যারাসিটামলসহ ২৬ টি ওষুধ রপ্তানি বন্ধের ঘোষণা দিল ভারত

০৫ মার্চ ২০২০(বিবিনিউজ):বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নির্দিষ্ট কিছু ওষুধ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার বিশ্বের বৃহত্তম জেনেরিক ওষুধ সরবরাহকারী দেশ ভারত তাদের ২৬ ধরনের ওষুধ আর ওষুধের উপাদান রপ্তানি বন্ধ করে দেওয়ার কথা জানায়। এতে সারা বিশ্বে সাধারণ কিছু ওষুধের ঘাটতি দেখা দিতে পারে।এর মধ্যে রয়েছে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যথানাশক ওষুধ প্যারাসিটামলও। ওষুধের উপাদান প্রস্তুতকারী দেশ চীনে উৎপাদন কমে যাওয়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে এর মধ্যে ওষুধ ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতে তৈরি হওয়া ওষুধের উপাদানের…

Read More

সাভারে দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাত গ্রেফতার

সাভার,৫ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ১৩ জন আন্ত ঃ জেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাতে হেমায়েতপুরের বিভিন্ন বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে ওই ১৩ ডাকাত সদস্য গরু ডাকাতি করতে যায় পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাতকে আটক করা হয়। আটক ডাকাতরা হলেন আবুল হোসেন (৩০),মহি উদ্দিন (৪৫),রাজু মিয়া (৩০),সুরুজ মিয়া (৩৫),জালাল মাদবর (৫০),আবুল…

Read More