কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিবি

৯ মার্চ ২০২০ (বিবিনিউজ): কেন্দ্রিয় ভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার বোর্ড পরিচালকদের অস্টম সভায় কেন্দ্রিয়ভাবে চুক্তির আওতাধীন খেলোয়াড়দের এই তালিকা চুড়ান্ত করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মেয়াদের জন্য এই চুক্তি কার্যকর করা হবে। চারটি ক্যাটাগরিতে মোট ১৬জন খেলোয়াড়কে এই চুক্তির আওতায় আনা হয়েছে। ক্যাটাগরি গুলো হচ্ছে এ, বি, সি এবং ডি। তন্মধ্যে রুকি ক্যাটাগরি বাদ দিয়ে ডি ক্যাটাগরি করা হয়েছে। যেখানে অন্তর্ভুক্ত হয়েছেন আফিফ হোসেন ও নাঈম শেখ। বোর্ড সভায় তিন ফর্মেটের ক্রিকেটের জন্য খেলোয়াড়দেরও আলাদা করেছে। ১৬ ক্রিকেটারের…

Read More

করোনায় আপাতত স্কুল-কলেজ বন্ধ হবে না :জাহিদ মালেক

৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের কারনে দেশের স্কুল-কলেজ বন্ধের মত পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে। আপাতত স্কুল বন্ধ হবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে। এ ভাইরাস নিয়ে মানুষ যতটা আতঙ্কিত, আসলে বিষয়টা এতো আতঙ্কের নয়। স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত এক বৈঠকে এ কথা জানান। জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলে হ্যান্ড সানিটাইজার ব্যবস্থা করা হোক। এই মেসেজটা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছেও নিয়ে যাবে। এখনকার…

Read More

করোনা ভাইরাসে ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি  প্রধানমন্ত্রীর আহ্বান 

৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত দেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় তিনি এই ব্যাপারে সকলকে সতর্ক করেন। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি সকলের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের (দেশবাসীর) আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন। যেহেতু, এটি একটি ছোঁয়াচে ভাইরাস, তাই তিনি আপনাদেরকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে বলেছেন।’ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে…

Read More

ঢাকার ধামরাইয়ে চলন্ত ভ্যানে গাছ চাপা পড়ে ৬ জন নিহত

সাভার প্রতিনিধি,৯ মার্চ,২০২০(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে চলন্ত ভ্যানে গাছ চাপা পড়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন। সোমবার দুপুরে ধামরাইর কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এঘটনা ঘটে। পুলিশ বলছে দুপুরে ধামরাইর বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আট যাত্রী বয়স্ক ভাতার কার্ড নিয়ে ভাড়ায় চালিত ভ্যানে করে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাচ্ছিলেন পরে তাদের ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কে পৌছেলে ওই সড়কে একটি কড়াই গাছ কাঠার সময় ওই গাছটি তাদের উপর পড়ে যায়। এসময় ভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয়…

Read More

মোদির বাংলাদেশ সফর বাতিল

০৯ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে আজ সোমবার বলা হয়েছে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় ঢাকা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ঢাকায় আয়োজিত মুজিব বর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরেন্দ্র মোদি। গতকাল রোববার ঢাকায় তিনজনের করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা জানায় সরকার। প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ল বাংলাদেশে। ওই তিনজনের দুজন ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। ওই দুজনের…

Read More