তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নেই : আইইডিসিআর

২ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে। আজ সোমবার করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে, ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো…

Read More

মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার বিব্রত নয়: কাদের

০২ মার্চ, ২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয় বল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, ভারতের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের একটি পক্ষ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে, তাতে সরকার বিব্রত কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা মোটেও বিব্রত না। আমরা মনে…

Read More

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

সাভার,২ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নরসিংপুরে ইটখোলা এলাকায় ওই গৃহবধূর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, গত প্রায় ২-৩ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার চরভদ্রাসন গ্রামের শামসুন্নাহার ও পার্শ্ববর্তী বাঘাডোবা গ্রামের জলিল হোসেনের। এরপর থেকেই জলিল নানা সময় যৌতুকের কারণে শামসুন্নাহারকে নির্যাতন করতো। তাদের মধ্যে…

Read More