২৪ মার্চ ,২০২০(বিবিনিউজ):কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ–সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।
Read MoreDay: March 24, 2020
করোনা থেকে বাঁচতে আল্লাহকে ডাকতে বললেন মাশরাফি
২৪ মার্চ ২০২০(বিবিনিউজ):। বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও থাবা বসিয়েছে এই সংক্রমণ।দিন দিন প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সংকটময় পরিস্থিতি থেকে বাঁচতে আল্লাহকে ডাকতে এবং নামাজ পড়তে বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিনিট পাঁচেকের ভিডিওতে মাশরাফি বলেন, করোনাভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। না হওয়ারও কোনো কারণ নেই। পৃথিবীর বড় দেশগুলোও বিপর্যস্ত। কোনোভাবেই প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে পেরে উঠছে না তারা। সেখানকার মানুষ শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। যত শক্তিশালীই হোক না কেন, বড় দেশগুলো ভেঙে পড়ছে। এখন আমাদের কি করণীয় উচিত। এ দেশ…
Read More২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ:সেতুমন্ত্রী
২৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ বন্ধ (লকডাউন) থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশবাসী, যাত্রী সাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সকালে মন্ত্রণালয়…
Read Moreকরোনায় আরও এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬
২৪ মার্চ, ২০২০(বিবিনিউজ) : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা কন্টোলরুমে ১ হাজার ৭০০ কলে পেয়েছি।…
Read More