১১ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সব কিছুতে ব্যর্থ হয়ে রাজনীতির ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনাভাইরাস নিয়েও তারা নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে। আমি তাদের অনুরোধ করব– এ ধরনের একটি মানবিক বিষয় নিয়ে, এ ধরনের একটি সংবেদনশীল বিষয় নিয়ে তারা যেন রাজনীতি করা থেকে বিরত থাকে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।…
Read MoreDay: March 11, 2020
২৫ মার্চ ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করবে সরকার
১১ মার্চ,২০২০(বিবিনিউজ):গণহত্যা ও কালো রাত উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে প্রতীকী ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করবে সরকার। বাতি নিভিয়ে সারাদেশের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে বাতি নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবো। তবে জরুরি স্থাপনা বা কেপিআই যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্লাক আউট করলে অসুবিধা হবে…
Read Moreবৃহস্পতিবার যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : মুজিব বর্ষের প্রক্কালে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুটে দেশের প্রথমবারের মত এক্সপ্রেসওয়ে আগামীকাল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।এর মাধ্যমে বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। ভ্রমণের সময় কমানোর পাশাপাশি দক্ষিণপশ্চিমাঞ্চলের জেলাগুলোর লোকদের জন্য আরামদায়ক ও নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। প্রকল্প কর্মকর্তারা বলেন,আন্তর্জাতিক মানের এই এক্সপ্রেসওয়ে দুইটি সার্ভিস লেনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে…
Read Moreকরোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন: আইইসিডিআর
১১ মার্চ, ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। তৃতীয়জনের চিকিৎসা চলছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা গত রোববার ঘোষণা করে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। অন্তত প্রথম পরীক্ষায় এটা…
Read Moreবেদেপল্লীতে দিন বদলের ছোয়া লেগেছে
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):বেদে সম্প্রদায় যারা এক সময় সাপ খেলা দেখে জীবিকা নির্বাহ করলেও এখন আর আগের মত মানুষ সাপ খেলা না দেখায় জীবন যাপন করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বলছি সাভারের বেদে সম্প্রদায়ের কথা। ঢাকা থেকে মাত্র ২৩ কিলোমিটার এলাকা পাড়ি দিয়ে এই বেদে গ্রামে আসতে হয়। এই গ্রামে বসবাস করছে প্রায় ১৫ হাজার বেদে সম্প্রদায়ের মানুষ। এদিকে বেদেদের কষ্টের কথা চিন্তা করে দুর্যোগ সহনীয় ঘর করে দিচ্ছে সরকার। রাজধানীর ঢাকার অদূরে সাভারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী। নদীর পাশের বেদে গ্রাম বা সাপের পল্লীর কথা হয়তো অনেকেরই জানা।…
Read More