সরকার জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে : প্রধানমন্ত্রী

৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে সরকার জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “গত ১১ বছরে আমরা দেশের প্রতিটি খাতে অগ্রগতি অর্জন করেছি। ইতোমধ্যে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।” প্রধান মন্ত্রী আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ কথা বলেন। বাঙালির…

Read More

আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ

৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ…

Read More

পদ্মায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, অনেকে নিখোঁজ

০৬ মার্চ ২০২০(বিবিনিউজ):রাজশাহীর পদ্মা নদীতে আজ শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বউভাত শেষে নবদম্পতিসহ ২৫ জন ওই নৌকায় করে কনের বাড়িতে ফিরছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর লাশ পাওয়া গেছে। বরসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে। শ্রীরামপুর এলাকায় শহরের পাশে ডিসি বাংলার বিপরীতে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিশুটির নাম মরিয়ম। তার মা বৃষ্টি খাতুনও (২২) নৌকায় ছিলেন। তাঁকে উদ্ধার করা গেলেও তাঁর স্বামী রতন আলীকে এখনো পাওয়া যায়নি। এ ছাড়া বর রুমন আলী, নাসরীন বেগম (২২), তাঁর স্বামী সুমন আলী…

Read More

সাভারের উলাইলে ট্রাক চাপায় পুলিশের কনস্টেবল নিহত

সাভার,৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার রাত দুই টার দিকে টাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইলে যাচ্ছিলেন পথে তার মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌছলে পিছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ…

Read More