
সাভার,৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার রাত দুই টার দিকে টাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায় গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইলে যাচ্ছিলেন পথে তার মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌছলে পিছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশিচত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী তিনি বলেন এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত পুলিশ সদস্য আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলো।
অন্যদিকে ঢাকার ধামরাই থেকে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
