বাংলাদেশ মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে : পররাষ্ট্রমন্ত্রী

০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে বাংলাদেশ। দেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে। যাঁরা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন, এটা তাঁদের নিজস্ব ব্যাপার। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মুজিব বর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘গণতান্ত্রিক দেশে…

Read More

খাগড়াছড়িতে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪

০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে বিজিবি সদস্যসহ অন্তত চারজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সাহাব মিয়া আজ সকালে তাঁর নিজের বাগান থেকে বেশ কিছু গাছ কাটেন। গাছগুলো গাড়িতে করে ইটভাটায় নেওয়ার সময় সেগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করেন। জব্দ করা গাছ তাদের হেফাজতে নিতে চান। একপর্যায়ে পুরো এলাকাবাসী…

Read More

সাভারের হেমায়েতপুরে শ্রমিকের রহস্য জনক মৃত্যু

সাভার,৩ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারীতে এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বাংলাদেশ বিসিক শিল্প নগরীর এস বি শাহী ট্যানারির ভিতরের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে রাতে ওই ট্যানারির ভিতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন ওই কারখানার সুপার ভাইজার মুনতাজ মিয়া (৫৫)। পরে সকালে কারখানার অন্য শ্রমিকরা তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে সুইটি আক্তার জানান তার বাবার রহস্য জনক মৃত্যু হয়েছে। কারণ মৃত্যুর আগে তার বাবা মারা গেছে কিনা…

Read More