শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানার

১০ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস প্রতিরোধে একটি থার্মাল স্ক্যানার মেশিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে। ইতিমধ্যে থার্মাল স্ক্যানার মেশিনটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বসানোর কাজ শুরু হয়েছে। বসানোর পর এই স্ক্যানারের মধ্য দিয়ে যাত্রীদের বের করা হবে।এ ব্যাপারে বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফ বলেন, ‘থার্মার স্ক্যানার দুপুরে চলে এসেছে। এটি বসানোর কাজ চলছে।’ জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের জন্য দুটি স্ক্যানার দেওয়ার কথা ছিল। কিন্তু সমুদ্রবন্দরেরটি পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগে বিমানবন্দরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে করোনার লক্ষণ আছে,…

Read More

করোনায় আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল: সেব্রিনা

১০ মার্চ ,২০২০(বিবিনিউজ):দেশে যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। তাঁরা একটি হাসপাতালের ‘আইসোলেশন’ ইউনিটে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন। গত রোববার বিকেলে দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে…

Read More

চট্টগ্রামে করোনার রোগী নেই

১০ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : চট্টগ্রামে করোনা ভাইরাসের কোন রোগী এখনো পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ দুপুরে এ কথা জানান। ডা. ফজলে রাব্বি জানান, বিশ্বব্যাপী এ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। করোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আপাতত সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। এ সময়ের মধ্যে এ কক্ষে সার্বক্ষণিক লোকজন কাজ করবেন। তবে পরিস্থিতির পরিবর্তন হলে এ সময় আরো বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হবে। যে…

Read More

বিশ্বে করোনায় মৃত্যু ৪,০০০

১০ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মঙ্গলবার মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। চীনে নতুন করে মারা গেছে আরো ১৭ জন। বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১১ জন। এই মহামারির কারণে ভ্রমণ, সম্মেলন, ক্রীড়া অনুষ্ঠানাদি সমস্তই বাতিল হয়েছে।তবে চীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মহামারীর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। যা দেশটির ভাইরাস মোকাবিলায় গৃহীত ব্যবস্থার কার্যকরিতার ইঙ্গিত দিচ্ছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার সেখানে মাত্র ১৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, গত ১৯ জানুয়ারি থেকে প্রকাশিত হিসাবে এই সংখ্যা…

Read More

ঢাকার ধামরাইয়ে ছয় জন নিহত হওয়ার ঘটনায় দুই জন আটক

সাভার প্রতিনিধি,১০ মার্চ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চলন্ত ভ্যানে গাছ ফেলে ছয় জন নিহত হওয়ার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধামরাইর বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশ। ছয় জন নিহত হওয়ার ঘটনায় নিহত এক জনের পরিবারের সদস্যরা সাত জনকে আসামী করে অজ্ঞাত আরও বেশ কয়েক জনের নাম উল্লেখ করে সকালে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায় গতকাল দুপুরে ধামরাইর বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটজন ব্যক্তি বয়স্ক ভাতার কার্ড নিয়ে একটি ভাড়ায় চালিত ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। পরে তাদের ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর…

Read More