করোনার কারণে ব্রাজিল-আর্জেন্টিনার পিছিয়ে গেল

১৩ মার্চ, ২০২০(বিবিনিউজ):বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। এবার ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলো স্থগিত করেছে ফেডারেশ অফ ইন্টারন্যাশনাল ফুটবল অথোরিটি (ফিফা)। এর ফলে এ তালিকায় থাকা বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচও পিছিয়ে গেল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো করোনভাইরাসের প্রাদুর্ভাবর কারণে পিছিয়ে দেয়া হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর পরবর্তী তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে। ফিফা খেলোয়াড় ও সাধারণ মানুষের…

Read More

করোনাভাইরাস সম্পর্কে ১১টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

১৩ মার্চ, ২০২০(বিবিনিউজ):বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত অন্তত ১২৫টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। সাধারণ মানুষ করোনা সম্পর্কে খুব কমই জানেন। এ ভাইরাস সম্পর্কে মানুষের মনে উদ্ভূত গুরুত্বপূর্ণ ১১টি প্রশ্নের উত্তর জেনে নেই: ১. করোনা কিভাবে ছড়ায়? এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ৫ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন কিছু ব্যক্তির ক্ষেত্রে অনেক পরেও এর লক্ষণ প্রকাশ পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাস ব্যক্তির শরীরে ১৪ দিন পর্যন্ত সুপ্ত…

Read More

চাঁদপুরে বিদেশ ফেরত ৬০৮ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

১৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস থেকে সতর্কতার জন্য বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৬০৮ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। কোয়ারেন্টাইনের থাকার নির্দেশের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬০৮ জন। তাদের প্রত্যেককে করোনাভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজ নিজ বাড়িতে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৪৮০ জনের একটি তালিকা প্রকাশ করেছে। বেশির ভাগই এসেছেন সৌদি…

Read More

করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর : সেতুমন্ত্রী

১৩ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর। তিনি বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। সেতুমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থল বন্দরে…

Read More