১৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীকাল বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দিবসটি এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার’। শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আগের মেয়াদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করেছে- যা দেশের ভোক্তা সাধারণের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন দেশের ভোক্তাসাধারণের অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ নিষ্পত্তি করতে সাহায্য করছে এবং জনগণ এর সুফল পেতে শুরু…
Read MoreDay: March 14, 2020
সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে : সেতুমন্ত্রী
১৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে স্কুল কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। সে রকম কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’ ওবায়দুল কাদের আজ শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে…
Read Moreক্রিকেটারদের হাত মেলাতে মানা
১৪ মার্চ ,২০২০(বিবিনিউজ):প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে কাল থেকে। এই লিগকে সামনে রেখেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে একই সময় অনুশীলন করছিল চারটি দল, প্রায় ৬০-৭০ জন ক্রিকেটার ঘাম ঝরাচ্ছেন একই মাঠে। এর মধ্যে দেখা গেল, এক দলের ক্রিকেটাররা আরেক দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর বদলে মুষ্টি মেলাচ্ছেন। কুশল বিনিময়ের শুরু করছেন মুষ্টি মিলিয়ে! কাল থেকে অনুশীলনের মুষ্টি মেলানোর হয়তো মাঠেও দেখা যেতে পারে। করোনাভাইরাস এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বিসিবি। প্রিমিয়ার ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সেই ঘোষণার সংবাদ সম্মেলনেই…
Read Moreহাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২০(বিবিনিউজ):সারা দেশে ১৮ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী হাম-রুবেলার শিশুকে টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালের অডিটোরিয়ামে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ৩ সপ্তাহব্যাপী সারা দেশে পরিচালিত হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম রোগ নিয়ন্ত্রণের জন্য ২০০৬ সালে ক্যাচ আপ কর্মসূচি নেওয়া হয়। ২০১০ সালে ফলোআপ ক্যাম্পেইন করা হয়েছিল। এর ফলে…
Read Moreকরোনা মোকাবিলায় মোদির প্রস্তাবে পাকিস্তান রাজি
১৪ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনার মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে অবশেষে পাকিস্তানও রাজি হলো। যদিও দেশের ক্ষমতাসীন রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের তরফে সেই সম্মতির কথা জানানো হয়নি। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অয়েশা ফারুকি জানান, সার্ক সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতার যে প্রস্তাব প্রধানমন্ত্রী মোদি দিয়েছেন, পাকিস্তান তাতে যোগ দেবে। ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ আধিকারিক (স্পেশাল অ্যাসিস্ট্যান্ট) উপস্থিত থাকবেন। গতকাল শুক্রবার দুপুরে টুইট মারফত ওই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, করোনার মোকাবিলায় সার্কের সব দেশের জোটবদ্ধ হওয়া উচিত। এমন একটা কৌশল বা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যাতে সবাই মিলে উপমহাদেশে…
Read Moreকরোনা মোকাবেলায় সরকার সবার্ত্মক পদক্ষেপ নিয়েছেন :কামরুল ইসলাম
সাভার,১৪ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার্ত্মক পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে সাভার উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনা রোধে সরকার সকল পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে ও জেলা উপজেলায় কোয়ারেনটাইন স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান কাটছাট করা হয়েছে এবং কোথাও যেন জনসমাগম না…
Read More