শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে…

Read More

১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।” তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ…

Read More

আগামীকাল বঙ্গবন্ধুর শততম জন্মদিন

১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আগামীকাল ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আগামীকাল রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন…

Read More

সাভারের আশুলিয়ায় বারো বছরের এক শিশু ধর্ষণের শিকার

সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি জানায় তার বাবা মা পোশাক কারখানায় গতকাল কাজে গেলে তাদের পাশের রুমের ভাড়াটিয়া নুরুজ্জামান তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ভয়ভিতি দেখিয়ে ধর্ষন করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটি ও তার বাবা মাকে হত্যা করে গুম করাও হুমকি দেন ধর্ষণকারী। এছাড়া ভয়ভিতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে এক মাস ধরে ধর্ষণ করে আসছিলো বলে জানান তিনি। এঘটনায়…

Read More

সাভারে চার লক্ষ টাকার ঝাটকা ইলিশ জব্দ

সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে চার লক্ষ টাকা মুল্যের ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে ওই মাছের আড়ৎ এ ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিলো পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ জব্দ করা হয়। তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ মাছের দাম…

Read More

সাভারে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। হোম কোয়ারেন্টাইনে থাকা ৪ জন ইটালি থেকে, সৌদি আরব থেকে ২ জন, সংযুক্ত আরব আমিরাত ফেরত ২ জন রয়েছেন। নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের জেরে সরকারি নির্দেশনা মেনে তাদের কড়া নজরদারির মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: মোহাম্মদ সায়েমুল হুদা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিদেশ প্রত্যাগত এই ৮ জনকে হাসপাতালে রাখার মতো পরিস্থিতি তৈরী হয়…

Read More