সাভারের আশুলিয়ায় বারো বছরের এক শিশু ধর্ষণের শিকার

সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গতকাল আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি জানায় তার বাবা মা পোশাক কারখানায় গতকাল কাজে গেলে তাদের পাশের রুমের ভাড়াটিয়া নুরুজ্জামান তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ভয়ভিতি দেখিয়ে ধর্ষন করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটি ও তার বাবা মাকে হত্যা করে গুম করাও হুমকি দেন ধর্ষণকারী। এছাড়া ভয়ভিতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে এক মাস ধরে ধর্ষণ করে আসছিলো বলে জানান তিনি। এঘটনায় ধর্ষিতা শিশুটির পরিবার ধর্ষণকারী নুরুজ্জামানকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরর করেছেন।
ধর্ষণকারীকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই নাহিদ হাসান।

Related posts

Leave a Comment