ধামরাইয়ে দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় আতঙ্ক

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন দুই ব্যক্তি। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার আগেই তারা নিজেদের বাড়িতে মারা গেছেন। পরে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশ কিংবা উপজেলা স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে এবং মৃতদেহের কোন পরিক্ষা-নিরিক্ষা না করিয়ে দাফন করে ফেলেছেন। শুক্রবার বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের বানে বানেশ্বর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মোঃ লাল মিয়া (৫০) ও একই গ্রামের পূর্বপাড়া এলাকার মোঃ মোগড় আলী (৫৫)। এদিকে সম্প্রতি দেশে করোনা ভাইরাতে আক্রান্তের পরিমান…

Read More

করোনাভাইরাস মহামারির শেষ কীভাবে?

২৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):সারা বিশ্বে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে নতুন করোনাভাইরাস। লকডাউন, সামাজিক দূরত্ব সৃষ্টি প্রভৃতি নানা উপায়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো ঠেকানোর চেষ্টা চলছে। তারপরও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন ত্রিশঙ্কু পরিস্থিতিতে সবার মনে একটি প্রশ্ন উঠছে, এই মহামারির শেষ কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো মহামারির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সংক্রামক রোগ মহামারি আকারে দেখা দিলে তা অত্যন্ত ভয়ংকর রূপ নেয়। নতুন করোনাভাইরাসের ক্ষেত্রেও তা–ই হচ্ছে। প্রথম পর্যায়ে ধারণা করা হচ্ছিল, উৎসভূমি চীনে নতুন করোনাভাইরাসটির বিস্তার সীমাবদ্ধ করা যাবে। কিন্তু তা করা যায়নি। এখন তা পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। রোগতত্ত্বের…

Read More

কেউ না খেয়ে থাকবে না : শিল্প প্রতিমন্ত্রী

২৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, করোনার প্রভাবে কাজের অভাবে কেউ না খেয়ে থাকবে না। করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসাবে আজ শনিবার রাজধানীর মিরপুরের বিভিন্ন ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী ও গরীব পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এ সময়ে প্রতিমন্ত্রীর প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার উপকরণ বিতরণ করেন। মিরপুরের ৪ নং ওয়ার্ডের ১৩ নম্বর সেকশনের বি ও সি ব্লক, ১৪ নম্বর সেকশনের ডি ব্লক ও ১৫…

Read More

মেসি-সুয়ারেজদের বেতন কাটছে বার্সেলোনা

২৮ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে খেলা বন্ধ থাকায় মেসি-সুয়ারেজদের বেতন কাটছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার বার্সেলোনা ক্লাব থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারনে আয়ের উৎস কমে যাওয়ায় খেলোয়াড়দের বেতন কাটা হবে। যদিও সকলে এই আওতায় আসবে কি-না তা এখনো নির্দিষ্ট করে বলেনি বার্সা। করোনাভাইরাসে সংক্রমনে পুরো স্পেন জুড়ে ৫৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৪ হাজার মারা গেছে। ফলে পুরো স্পেনে সকল ফুটবল খেলে স্থগিত করা হয়। এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব জানায়, ‘কোভিড-১৯ মহামারীর জন্য সকল প্রতিযোগিতাই স্থগিত। আমাদের ক্লাবের সকল কার্যক্রম, খেলাধুলাও স্থগিত। ফলে ক্লাবটির আথিক…

Read More

চীনের উহানে লকডাউনের পরে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল

২৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ): চীনে ভাইরাসের উৎপত্তিস্থল উহান নগরীতে লকডাউনের পরে শনিবার চলাচলের উপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। প্রায় সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকার ঘোষণা দেয়ার দুই মাসের বেশি সময় পরে এ নিষেধাজ্ঞা শিথিল করা হল। গত জানুয়ারী মাসে নগরীতে লকডাউন ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার আওতায় বাসিন্দাদের বাইরে যেতে নিষেধ করা হয়। এর আওতায় বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং জনগণের প্রাত্যহিক জীবনে চলাচলের ক্ষেত্রে নানা ধরণের কড়াকড়ি আরোপ করা হয়। নগরীর মোট জনসংখ্যা ১ কোটি ১০ লাখ। চীনের মধ্যাঞ্চলীয় এ নগরী বর্তমানে আংশিকভাবে খুলে দেয়া হয়েছে। এ…

Read More

করোনায় ২৪ ঘন্টায় দেশে কেউ শনাক্ত হয়নি

২৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে নতুন কোন রোগী শনাক্ত হয়নি। সুস্থ হয়েছেন আরও ৪ জন। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব…

Read More