ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা

৭ মার্চ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ধর্ষককে ভাগিয়ে দেয়া যুবলীগের এক নেতাকে গ্রামবাসী আটক করে পুলিশে দিলেও পরে থানা থেকে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে ধামরাই থানা হেফাজত থেকে আটক ইউনিয়ন যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করা ওই নেতার নাম সাইফুল শিকদার। সে ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য। সে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া গ্রামের নাসির উদ্দিন সিকদারের ছেলে। ওই তরুণীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বারবাড়ীয়ার একটি বাড়িতে…

Read More

দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৬ হাজার কোটি টাকা দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, নতুন করে ১৬ হাজার কোটি টাকা দিয়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ছয় লক্ষ বাড়ি করে দেওয়া হবে এবং ২০২১ সালের মধ্যে দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না জানিয়ে…

Read More

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৭ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতির বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে আরেকটি শ্রদ্ধার্ঘ্য জাতির পিতার প্রতিকৃতির বেদীতে অর্পণ করেন। এরপর একে একে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন- ছাত্রলীগ,…

Read More

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ

৭ মার্চ ,২০২০ (বিবিনিউজ:বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। আজ শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে খবর প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন, ফিলিপাইন, সিরিয়া ও মিসর। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের যেসব নাগরিক ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিক উল্লিখিত দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।…

Read More

করোনায় মুজিববর্ষের অতিথিরা সফর বাতিল করেননি: মোমেন

০৭ মার্চ ,২০২০(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদ্‌যাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধুমাত্র একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে…

Read More