ওয়াজ-মাহফিল, তীর্থযাত্রাসহ সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ

১৯ মার্চ, ২০২০(বিবিনিউজ):সারাদেশে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারের কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনা দেয়।করোনা ভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিত মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচরে দোকানপাট-গণপরিবহন বন্ধ

১৯ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকল বাজারের ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান বাদে সব ধরনের দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী আলোচনা সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সভায় উপজেলাবাসীকে করোনাভাইরাস মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে থেকে শিবচর উপজেলার বাজারগুলোর মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ থাকবে। সব ধরনের গণজমায়েতের স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ,…

Read More

করোনার কারণে দেশে সবধরনের ক্রিকেট স্থগিত করলো বিসিবি

১৯ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দেশে সবধরনের ক্রিকেটকে স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর এমন সিদ্বান্তের কথা জানান বিসিবি সভাপতি। করোনাভাইরাস থেকে খেলোয়াড়দের রক্ষা করতেই বিসিবি এমন সিদ্বান্ত নিয়েছে বলে জানান তিনি। পাপন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমনে বিশ্বের সকল খেলাধুলা থমকে গেছে। প্রথম রাউন্ডের পরই আমরা ডিপিএল স্থগিত করেছিলাম। তখন আমরা জানতাম না পরিস্থিতি কি হবে। তাই আমরা ঘোষনা দিয়েছিলাম, দ্বিতীয় রাউন্ডও স্থগিত করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাই আমরা একমত হয়েছি, ক্রিকেট চালিয়ে…

Read More

দেশের কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : জাহিদ মালেক

১৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের কারণে যে সকল এলাকার পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লক ডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার। ওইসব এলাকায় বিদেশ থেকে বেশি প্রবাসী এসেছেন। তারা অনেকে বিদেশ থেকে এসে সঙ্গরোধ না করে ঘুরে বেড়াচ্ছেন।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন একটি জায়গা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার…

Read More

করোনায় দেশে নতুন আক্রান্ত ৩ জন

১৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। এরমধ্যে ৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করেছি। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী এবং তারা একই পরিবারের সদস্য। আক্রান্ত নারীর বয়স ২২ বছর এবং পুরুষ ২ জনের মধ্যে ১ জনের বয়স ৩২ বছর ও…

Read More

সাভারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করায় আসর ভেঙ্গে দেয়া হয়েছে

সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে দুই জার্মান ও পতুগাল প্রবাসীর বিয়ে ভেঙ্গে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশিচত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন। বিকেলে সাভারের ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় পাঁচ দিন আগে জার্মাল ও পতুগাল থেকে দুই প্রবাসী সাভারে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও সেটা না মেনে তারা বিয়ের আয়োজন করেন। স্থানীয়রা বিয়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আসর ভেঙ্গে…

Read More