কলম্বিয়ায় আগামী মঙ্গলবার থেকে আইসোলেশান বাধ্যতামূলক

২১ মার্চ, ২০২০(বিবিনিউজ) : কলম্বিয়ায় করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মঙ্গলবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আইসোলেশান বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দাক শুক্রবার এক ঘোষণায় এ কথা জানান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, জরুরি অবস্থার অংশ হিসেবে আগামী মঙ্গলবার থেকে সকল কলম্বিয়ানের জন্যে আইসোলেশেন বাধ্যতামূলক থাকবে। ইতোমধ্যে দেশটির অর্ধেক জনসংখ্যা শুক্রবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত চলা পূর্ণ আইসোলেশান মহড়ায় অংশ নিচ্ছে। আইসোলেশেন পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে এ ধরণের মহড়ার ব্যবস্থা করা হয়েছে।

Read More

দেশে লকডাউন-জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ ডব্লিউএইচও’র

২১ মার্চ,২০২০(বিবিনিউজ): বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে নেমেছে করোনা ভাইরাস। এ পরিস্থিতিতে দেশে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকেই মেয়রকে দেশে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন সংস্থাটির বিশেষজ্ঞরা। রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বৈঠকে শেষে সাঈদ খোকন বলেন, তাদের…

Read More

 অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

২১ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে। তিনি বলেন, ‘অযথা আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গর্হিত কাজ। সবাইকে এই ধরণের অপতৎপরতা থেকে বিরত থাকতে হবে।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নোবেল করোনাভাইরাসের সুযোগ নিয়ে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগণকে নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট প্রদানের পর সাংবাদিকদের…

Read More