সাভার ও ধামরাইয়ে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে দুপুরে ধামরাইর ইসলামপুর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। অন্যদিকে সাভারের হেমায়েতপুরে কয়েক’শ অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা। এছাড়া সাভারের বনগাঁও এলাকায় অসহায় ও শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Read More

নতুন করে করোনায় আক্রান্ত আরও ২ জন

৩১ মার্চ ২০২০ (বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। আর মৃতের সংখ্যা ৫। নতুন করে আরও ৬ জন করোনা মুক্ত হয়েছেন বলেও জানিয়েছে আইইডিসিআর। আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। এই দুজনের…

Read More

সাধারণ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

৩১ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০…

Read More

করোনা রোধে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে : প্রধানমন্ত্রী

৩১ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সরকার ঘোষিত ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা এর আগে ২৬ মার্চ থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছিলাম (৪ এপ্রিল পর্যন্ত) এবং এটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের সাথে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে একথা বলেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ…

Read More

করোনা রোধে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

সাভার, ৩০ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জনপ্রতিনিধি,চলচিত্র অভিনেতা ও সমাজকর্মীরা। বিকেলে ঢাকার ধামরাইয়ের ডালিপাড়া এলাকায় কয়েক’শ সমাজের অসহায় ও দুস্থদের মাঝে আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আন্তর্জাতিক ব্যবসায়ী ও সিআইপি আহম্মদ আল জামান। অন্যদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত তহফিল থেকে বাঁশবাড়ি ফুলবাগান এলাকায় কয়েক’শ সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুমন। এছাড়া সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের…

Read More

করোনা মোকাবিলায় ছুটির মেয়াদ বাড়তে পারে

৩০ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই ছুটির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার এমন আভাস দিয়ে বলেন, কাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো আমরা জানি না।’সরকারি সূত্রগুলো বলছে, প্রথমে আরও সাত দিন এই ছুটি বাড়তে পারে। পরে প্রয়োজন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ…

Read More

করোনাআক্রান্ত ৮০ বছর বয়সী ব্যক্তি সুস্থ হয়েছেন: আইইডিসিআর পরিচালক

৩০ মার্চ, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত আরও ৪ রোগী সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। অন্য দুজনের বয়স ৬০ বছরের ওপরে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আজ সোমবার এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান।মীরজাদী সেব্রিনা বলেন, সর্বশেষ সুস্থ হওয়া চার ব্যক্তির কারও কারও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছিল। এরপরও তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে…

Read More

যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

৩০ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে ভয় না পেয়ে জনগণকে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। এই দুর্যোগকালে দিনমজুর এবং শ্রমজীবী মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়া জরুরী উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর শ্রেণী, তাদের কাছে আমাদের খাদ্য পৌঁছে দেয়া একান্ত জরুরী। তাদের সুরক্ষার ব্যবস্থাও করতে হবে।’ তিনি বলেন, ‘আমি সকলকে বলবো ঘাবড়ালে চলবে না। এই অবস্থার মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবেই সবাইকে চলতে হবে, যাতে আমরা দেশের জনগণকে সুরক্ষিত করতে…

Read More

করোনায় বাংলাদেশে আজকেও কেউ শনাক্ত হয়নি : আইইডিসিআর

২৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : দ্বিতীয় দিনের মতো আজও করোনাভাইরাসে দেশে নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এ সময়ে কেউ মারা যাবার খবরও জানা যায়নি।দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনলাইনে সংযুক্ত হন এবং করোনা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে ব্রিফিং করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।…

Read More

করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রীর পরামর্শ ও আহ্বান

২৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ: করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ…

Read More