
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে দুপুরে ধামরাইর ইসলামপুর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।

অন্যদিকে সাভারের হেমায়েতপুরে কয়েক’শ অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা।

এছাড়া সাভারের বনগাঁও এলাকায় অসহায় ও শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
