২৬ মার্চ, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। তাঁদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর। অপর দুজনের বয়স ৪০ থেকে ৫০। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আরেকজন ষাটোর্ধ্ব। তাঁদের একজনের অন্যান্য শারীরিক সমস্যা আছে। আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এই পাঁচজনের একজন বিদেশফেরত, তিনজন বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন। অপর ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। আক্রান্ত পাঁচজনই পুরুষ। গতকালই প্রথম আইইডিসিআরের পরিচালক বলেন, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ এর আগে শুধু…
Read MoreDay: March 26, 2020
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও চ্যানেলগুলো থেকে একযোগে সম্প্রচার করা হয়। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ- বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদেশে অবস্থিত বাংলাদেশি ভাইবোনদেরও জানাই শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে যেসব বিদেশি রাষ্ট্র এবং জনগণ আমাদের সহযোগিতা করেছিলেন, আমি তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের…
Read Moreআজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। স্বাধীনতার এই ৪৯ তম বার্ষিকীতে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। তবে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সকল জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগও এর আগে স্বাধীনতা দিবসের সকল…
Read Moreসাভারে করোনা রোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৬ মার্চ, ২০২০(বিবিনিউজ):আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে। করোনা ভাইরাস রোধে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ…
Read More