সাভারে করোনা রোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৬ মার্চ, ২০২০(বিবিনিউজ):আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে। করোনা ভাইরাস রোধে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধে ধোয়া মোছা ও রংতুলিসহ সকল কার্যক্রম সফল করা হলেও লোক সমাগম করা যাবে না তাই স্মৃতিসৌধে কোন সংগঠন ফুল দিতে আসেনি। দিবসটি উপলক্ষে সব সময় কুয়াশা ভেজা সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও এবারেই প্রথম স্বাধীনতা দিবসে ফাকা রয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।
এদিকে মহান স্বাধনীতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন করোনা ভাইরাস রোধে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না ইতি মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে চাউলসহ নগদ টাকা বিতরণ করা হচ্ছে। পরে প্রতিমন্ত্রী করোনা ভাইরাস রোধে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পানিয়ে দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন।
মন্ত্রীর সাথে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment