সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়া নারীর দাফন নগরের মানিকপীর টিলায় সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর দেড়টায় তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজার নামাজ পড়েন আত্মীয়-স্বজনরা। পরে মানিকপীর টিলায় তাকে দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। এদিকে, পরিবারের তিন সদস্যকে হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও ওই নারীর সংস্পর্শে কে কে ছিল তাদের খোঁজে বের করা হচ্ছে বলে জানা যায়। নিহত ওই নারীর বয়স ছিল ৬১ বছর। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে…
Read MoreDay: March 22, 2020
শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার আহ্বান
২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মহামারীর মধ্যে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনটি বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন , আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। নভেল করোনাভাইরাসে…
Read Moreডাক্তার-নার্সদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ
২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়টি জানান। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি), ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল…
Read Moreদেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর
২২ মার্চ ,২০২০(বিবিনিউজ):দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ রোববার এ তথ্য জানান। আইইডিসিআরের হিসেবে এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর এযাবৎ মৃত্যু হয়েছে দুজনের। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আজ করোনাভাইরাস–সংক্রান্ত নিয়মিত ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর…
Read Moreসাভারে নতুন কোয়ারেন্টাইনে ১০,এক জনের জরিমানা
সাভার ,২২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভারে হোম কোয়ারেন্টাইন না মানায় না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামুন কায়সার (৪০) নামের ওই প্রবাসীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন। এলাকাবাসী জানান,গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোরারেন্টাইন না মেনেই যত্রতত্র ঘোরাঘুরি করতে থাকেন। এলাকাবাসী তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে হোম কোরারেন্টান মেনে চলার অনুরোধ জানায়। তা না মেনে সে শশুড়বাড়িসহ বিভিন্ন আত্বীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া অব্যাহত…
Read More