সাভারে নতুন কোয়ারেন্টাইনে ১০,এক জনের জরিমানা

সাভার ,২২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভারে হোম কোয়ারেন্টাইন না মানায় না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামুন কায়সার (৪০) নামের ওই প্রবাসীকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন।
এলাকাবাসী জানান,গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোরারেন্টাইন না মেনেই যত্রতত্র ঘোরাঘুরি করতে থাকেন।
এলাকাবাসী তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে হোম কোরারেন্টান মেনে চলার অনুরোধ জানায়। তা না মেনে সে শশুড়বাড়িসহ বিভিন্ন আত্বীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া অব্যাহত রাখে।
রোববার দুপুরে এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তার নেতৃত্ব ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান জুমন জানান,অভিযানের সময় আমরা-ও তাকে কোরারেন্টাই না মেনে ঘোরাঘুরি করতে দেখেছি।
যে কারনে আমরা ২০ হাজার টাকা জরিমানা করে তাকে সর্তক করে দিয়েছি।
এদিকে কোভিড -১৯ সংক্রমন এড়াতে সাভার ও ধামরাইতে নতুন করে আরো ২০জনসহ ৭১ জনকে হোম কোরারেন্টাইনে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান,নতুন করে সাভারে ১০ জন ও ধামরাইতে আরো ১০জনকে এদিন হোম কোয়ারাইন্টানে পাঠানো হয়েছে।
প্রবাসীরা ঠিকমতো হোম কোরারাইন্টাইন মেনে চলছেন কি’না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
এদিকে দিন দিন হোম কোয়ারাইন্টানে পাঠানোদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সাভারে সব ধরনের হোটেল রেস্তোঁরা বন্ধের নির্দেশ দিয়েছে সাভার থানা প্রশাসন।
সাভার থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান,পরিস্থিতি অবনতি হবার আগেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হচ্ছেন না।

Related posts

Leave a Comment