সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

cartoligসিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান। নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র।

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা করেছেন ওসি আখতার।

তিনি বলেন, “রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় প্রতিপক্ষের কর্মীরা তাদের হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও তানিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।” পরে তানিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আখতার।

Related posts

Leave a Comment