বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী এ জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভড়াডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বুধবার দুপুরে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে টানা তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাভারের আমিনবাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি রাজাকার ও যদ্ধপরাধীদের দল এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় হয়েছে নির্বাচনে পরাজয়ের স্বাদ নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে আওয়ামী লীগ এই দেশে অনেক উন্নয়ন করেছে এজন্য শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে যুদ্ধপরাধী ও বিএনপি জামায়াতরা এদেশে আর কখনও ক্ষমতায় আসতে পারবে না।
এদিকে আজ দুপুরে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মত ঢাকা ১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা.এনামুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।
বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী : খাদ্যমন্ত্রী
