আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন সোনিয়া গান্ধীর

PM-Sonia- ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রোববারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দলের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Related posts

Leave a Comment