ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর পরিষদের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবেই তারা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা।’ জাতীয় পার্টি, বিএনপি, গণফোরামসহ সব মিলিয়ে এবার নির্বাচনে ৩০টির মতো আসন বিরোধী দলের প্রার্থীরা…
Read MoreDay: January 2, 2019
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাসিম
ঢাকা, ২ জানুয়ারি : বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করে সংসদে ইতিবাচক রাজনীতি করবেন।’ মোহাম্মদ নাসিম আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘যা পেয়েছেন তাই নিয়ে আসুন, আমরা রাজনীতি করে সংসদে ইতিবাচক ভূমিকা রাখি। মাথা গরম…
Read Moreনবনির্বাচিত আইন প্রণেতাগণের শপথ আগামীকাল
ঢাকা, ২ জানুয়ারি : জাতীয় সংসদের নবনির্বাচিত আইন প্রণেতাগণ (এমপি) আগামীকাল শপথ নেবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ আজ বাসসকে বলেন, নবনির্বাচিত সদস্যবৃন্দ আগামীকাল শপথ নেবেন। ২৯৮ আসনের প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট ইতোমধ্যে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ করেছে। ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদের মোট ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর…
Read Moreআওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন সোনিয়া গান্ধীর
ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রোববারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দলের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
Read Moreবিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী : খাদ্যমন্ত্রী
বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী এ জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভড়াডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বুধবার দুপুরে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে টানা তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাভারের আমিনবাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি রাজাকার ও যদ্ধপরাধীদের দল এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় হয়েছে নির্বাচনে পরাজয়ের স্বাদ নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে আওয়ামী লীগ এই দেশে…
Read Moreমালিতে রাখালদের হামলায় নিহত ৩৭
বামাকো, ২ জানুয়ারি : মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাখালরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। সরকার একথা জানায়। খবর এএফপি’র। সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।’ ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা…
Read Moreনির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রায় দিয়েছে : শেখ হাসিনা
ঢাকা, ২ জানুয়ারি : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী শক্তির কোন ঠাঁই নেই এবং দেশ কেবলমাত্র মুক্তিযুদ্ধের চেতনাতেই এগিয়ে যাবে। এটাই বাস্তবতা। আর আমরা এই নির্বাচনের মাধ্যমে জনগণের সেই সম্মতিই লাভ করেছি।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় মঙ্গলবার রাতে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন। মন্ত্রি পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক…
Read More