স্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ) : শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
টানা সপ্তম দিনের মত এ শ্রমিক বিক্ষোভে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা গুলোতে অস্থিরতা বিরাজ করছে। উৎপাদনে এক ধরণের ভাটা পড়েছে। সময়মত বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশিচয়তা দেখা দিয়েছে কারখানা মালিকদের। তারা বলছেন এরকম পরিস্থিতি থাকলে গার্মেন্টস ব্যবসা করা সম্ভব না।
শ্রমিকরা জানায়, গেল কয়েক দিন আগে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় চাকরির নিয়োগের দাবিতে আশুলিয়ার ডিইপিজেডের সামনে বিক্ষোভ মিছিল করে চাকরি প্রত্যাশীরা। পরে কারখানায় চাকরি,শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস সময়মত দেওয়াসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে রাস্তায় নেমে আসে। এসময় কিছু দুর্বৃও লাঠি সোটা নিয়ে বিভিন্ন কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করলে মালিকপক্ষ তখন অনেক কারখানা ছুটি ঘোষনা করেন। পরে সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলে কিছুক্ষণ পরে শ্রমিকরা এসব দাবিতে কয়েকটি কারখানায় বিক্ষোভ মিছিল করে। পরে কারখানা কৃতপক্ষ আজকের জন্য বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেন। এছাড়াও গত কয়েকদিনের আন্দোলনে আশুলিয়ায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ। কারখানা গুলোতে শিল্প পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী টহল দিচ্ছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে।
শ্রমিকরা এসময় আরও বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। আমাদের ১১টি দাবি আছে। দাবিগুলো মানতে হবে। দাবির মধ্যে রয়েছে, যারা আন্দোলন করছেন তাদের যেন চাকরিচ্যুত করা না হয়, যারা চাকরি করছেন তাদের অন্তত ১০ বছরের চাকরির নিশ্চয়তা, হাজিরা বোনাস ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা করতে হবে, প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে ৩ বছর ও যোগ্যতা অনুসারে হতে হবে।
এদিকে সাত দিনের এই শ্রমিক আন্দোলনে কারখানার উৎপাদনে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কারখানার মালিকরা।
সাইফুদ্দিন মিয়া,এইচ আর এন্ড কমপ্লায়েন্স পিটি কম্পোজিট টেক্সটাইল জামগড়া।
এদিকে আজ সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন গার্মেন্টস কারখানায় গেটে টহল দিচ্ছে যাতে করে কোন উস্কানিদাতা পোশাক কারখানায় আন্দোলন ছড়াতে না পারে। গতকাল ও আজ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পোশাক কারখানায় অশান্তি সৃষ্টির অভিযোগে বিশ জনের মত ব্যক্তিকে আটক করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে আশুলিয়ায় ডিইপিজেডে জুট ব্যবসার জন্য অশান্তি সৃষ্টি করছেন বিএনপির তিন নেতা এমন একটি নিউজ দেশের জাতীয় দৈনিকে প্রচারিত হয়েছে গতকাল। এনিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এঘটনায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জুট ব্যবসা দখলের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন,শিল্প পুলিশ ও ডিইপিজেড কতৃপক্ষের অনুরোধে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক পাহারা দেন ডিইপিজেডে।
দ্রুত শিল্প অঞ্চালল আশুলিয়ায় শান্তি পরিবেশ ফিরে আশবে বলে আশা প্রকাশ করেছেন শ্রমিকরা।
